পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পার্বতীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে পার্বতীপুর প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর প্রেসক্লাব আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওবায়দুর রহমান শাহিন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিশেষ অতিথি ছিলেন মাহফিজুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর। অনুস্ঠানে সভাপতিত্ব করেন মো. আতাউর রহমান, আহ্বায়ক, পার্বতীপুর প্রেসক্লাব, দিনাজপুর। সভায় পার্বতীপুর প্রেসক্লাবের সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।