রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৬ অপরাহ্ন জাতীয়
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৬ অপরাহ্ন
চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা
চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা


সোনার দেশ ডেস্ক :


ঝালকাঠিতে চিরকুট লিখে শামিম হোসেন জয় (৩৬) নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সেই চিরকুটে লিখেছেন, ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য।

শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দেবেন। ’

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ