ঈশ্বরদীতে পুকুরে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে পুকুরের পামিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছ। বুধবার সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিজুল সরদার (৪)।
স্থানীয় বাসিন্দা মো. কামরুজ্জামান জাানান, রাবেয়া ও আজিজুল খেলার ছলে তাদের বাড়ির পেছনের পুকুরে নেমে ডুবে যায়।
অনেকক্ষণ তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজলে স্বাস্থ্য কম্প্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।