শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

গোমস্তাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিস্ত্রী নিহত

WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন
WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বদরুল ইসলাম (৩৫) নামে এক বিদ্যুৎ (ওয়েল্ডিং) মিস্ত্রী নিহত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) গভীররাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি নেজুবাজার এলাকার নিজ দোকানে ভ্যান চার্জ দেওয়ার সময় এই ঘটনা ঘটে। নিহত বদরুল ইসলাম ভিটাবাড়ি গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১১ টার পর কোন এক সময় বদরুল ইসলাম নিজ দোকানে অটো ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। সকালে ওই দোকানে অন্য চালকরা এসে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।#