বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

জয়পুরহাট জেলার পাঁচবিবির রতনপুর চৌধুরীপাড়া থেকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত হলেন- টিপু সুলতান (২৮)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবির রতনপুর উত্তরপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়- রোববার (৭ সেপ্টম্বর) র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক করে। এসময় তার থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন।