সোমবার, আগস্ট ২৪, ২০২৬

জামায়াত একটি মিথ্যাবাদী প্রতারক ও মোনাফেকের দল : বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
জামায়াত একটি মিথ্যাবাদী প্রতারক ও মোনাফেকের দল : বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব
জামায়াত একটি মিথ্যাবাদী প্রতারক ও মোনাফেকের দল : বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না। অথচ তারা সব আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।”

তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, জামায়াত মসজিদে মসজিদে ও ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়ে বলছে ‘বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লায় ভোট দাও।’ তিনি বলেন, ‘জামায়াত একটি মিথ্যাবাদী, প্রতারক, মোনাফেকের দল।’ হাবিব বলেন, যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দেশের মানুষ প্রচলিত ধারায় একটি অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচন চায়, যাতে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

গত শনিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজারে পাকশী ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ২৩ বছর বারাভোগের পর মুক্তি প্রাপ্ত দাশুড়িয়া ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজনসহ স্থানীয় বিএনপির নেতারা।