গোমস্তাপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
গোমস্তাপুর প্রতিনিধি :
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার কলেজমোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি তৌহিদুর ইসলাম রিমন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, রহনপুর পৌর আহবায়ক মোমিনুল ইসলাম জনি ও সিবিপির নেতা সাদেকুল ইসলামসহ অন্যরা।