গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এই সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন,আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।