শিবগঞ্জে উপস্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হয় না পতাকা উত্তোলন
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি উপস্বাস্থ্য কমপ্লেক্সে (কমিউনিটি ক্লিনিক ও উপকেন্দ্র) অফিস চালু থাকলেও জাতীয় পতাকা উত্তোলনের কোনো ব্যবস্থা নেই। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
শিবগঞ্জ উপজেলার কানসাট, চককীর্তি, মোবারকপুর, দাইপুকুরিয়া ও শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন উপস্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে দেখা যায়, কোথাও নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু বিশেষ দিনগুলোতে পতাকা উত্তোলন করি। আরেকজন কর্মকর্তা জানান, আমাদের টিএইচ (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) কাছ থেকে নির্দেশনা আছে, প্রয়োজনে জেনে জানাবো।
মোবারকপুর ইউনিয়নের লাহাপুর কমিউনিটি ক্লিনিকের অবস্থা খুবই করুন। সেখানে নেই বিদ্যুৎ ব্যবস্থা। তেমন কোন ওষুধ নেই দীর্ঘদিন ধরে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সাহিনা আখতার সেখানে বেশিক্ষণ থাকেন না। সাহিনা আখতার বিদ্যুতের কোন ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোন বিদ্যুতের সংযোগ পায়নি। আর ওষুধ নেই দীর্ঘদিন ধরে। উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলেও কোন ব্যবস্থা নেন নি তারা। এমনকি মন্ত্রণালয়ও নাকি বিষয়টি অবগত আছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এমন উদাসীনতা শুধু নিয়ম ভঙ্গই নয় তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।