রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

WP Import ২৭ আগস্ট ২০২৫ ০৯:২৯ অপরাহ্ন
WP Import ২৭ আগস্ট ২০২৫ ০৯:২৯ অপরাহ্ন
জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৮ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শাহনেওয়াজ খাঁন পান্নার সভাপতিত্বে শপথ পূর্ববর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম,সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মুকুল, এমন কোরাইশি মিল্লু, সাংবাদিক মোঃ মেহেদি হাসান প্রমুখ।
উল্লেখ্য ২০২৫-২০২৮ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাকিম সহ ১৬ সদস্য বিশিষ্ট নির্বাচিত হন।