নাচোলে অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোর পাঁচটায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া নেজামপুর মহল্লার মো. আলমগীরের সহধর্মিণী হাওয়া বেগম (৪২) ও তাঁর কন্যা আয়েশা বেগম ( ২৩)
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা বৈদ্যুতিক চার্জে দেয়া ছিলো। ভোর সাড়ে ৫ টার দিকে অটো রিকশাতে থাকা একটি ব্যাগ আনতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তার চিৎকারে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে নাচোল থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।