রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত


সোনার দেশ ডেস্ক :


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা খাতুন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম।

এসময় তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ