বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শো পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

WP Import ২৫ আগস্ট ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন
WP Import ২৫ আগস্ট ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন
শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শো পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শো পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাসভাসী সাত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার চর পাঁকা এলাকায় বাসভাসীদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগীদের নিকট ভাতার নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় বাসভাসীদের মাঝে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী দেয়া হয়।