রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২৬ অপরাহ্ন
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে উন্নতিকরণের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের সকল বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে উন্নতিকরণ এবং ইউরিয়া ও নন-ইউরিয়াসহ সকল রাসয়নিক সার বরাদ্দ ও বিপণনে বৈষম্য দূরীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগষ্ট) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বিসিআইসি ডিলারগণ, বিএডিসি এবং বিসিআইসি উভয় প্রতিষ্ঠান থেকে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পেয়ে আসছেন। অযথ বিএডিসি সার ডিলারগণ শুধুমাত্র বিএডিসি থেকে বরাদ্দকৃত নন-ইউরিয়া সার পেয়ে থাকে৷ যা কৃষকদের প্রকৃত চাহিদার তুলনায় খুবই কম। এছাড়া বিএডিসি সার ডিলারগণ ইউরিয়া সারের কোন বরাদ্দ পাচ্ছেনা এবং বিসিআইসির বরাদ্দপ্রাপ্ত নন-ইউরিয়া সারও পাচ্ছে না। এরফলে সকল ধরনের রাসয়নিক সার বরাদ্দ ও বিপণনে দৃশ্যমান বৈষম্য দেখা যাচ্ছে। তাই দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য এই বৈষম্য দূর করা এখন সময়ের দাবী।

তাছাড়াও বিএডিসি ডিলারগণের প্রান্তিক পর্যায়ের কৃষকগণের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এজন্য বিএডিসি ডিলারদের মাধ্যমে সকল ধরনের রাসয়নিক সার বিক্রির ব্যাবস্থা করলে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এবং প্রান্তিক কৃষকরা নায্যমূল্যে সার ক্রয় করতে পারবে।

মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার মের্সাস মারুফ এন্টারপ্রাইজের মো: শফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার ভাই-বোন স্টোরের মো: সাইদুর রহমান, ভোলাহাট উপজেলার ভাই-ভাই রকমারি স্টোরের মো: দুরুল হোদা, শিবগঞ্জ উপজেলার ভাই-বোন ট্রের্ডাসের মো: শুভ, চাঁপাইনবাবগঞ্জের মের্সাস ভাই-ভাই ট্রেডার্সের মো: রশিদসহ প্রমুখ।