মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কাটাখালিতে ভারতীয় কোডেইন সিরাপ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০১ জানুয়ারি ২০২৬ ০১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ জানুয়ারি ২০২৬ ০১:১৯ অপরাহ্ন
কাটাখালিতে ভারতীয় কোডেইন সিরাপ জব্দ

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুমানিক ৫:১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর শাহাপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে থাকা ১০ বোতল ভারতীয় কোডেইন সিরাপ জব্দ করেছে।। জব্দকৃত সিরাপ কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।