মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নাচোলে দেশীয় অস্ত্র ও অ্যামোনিশন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ০১ জানুয়ারি ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ জানুয়ারি ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
নাচোলে দেশীয় অস্ত্র ও অ্যামোনিশন উদ্ধার

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল বুধবার (৩১ ডিসেম্বর)  রাত সাড়ে ৮ টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ইলামিত্র গেইটের দিঘির উত্তরপার্শ্বের পাটাল হতে পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ৩ রাউন্ড তাজা অ্যামোনিশন উদ্ধার করেছে। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,  অস্ত্রগুলো প্লাস্টিকের বস্তার ভিতর সবুজ কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল। অস্ত্রের মধ্যে লোহার বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত ১টি খড়গ, কিরিচ ১টি, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টি সহ ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা অ্যামোনিশন উদ্ধার করা হয়।