রবিবার, জুন ২১, ২০২৬

বদলগাছী-নাজিরপুর নদীর ব্রিজের দুপাশ ভেঙ্গে মরণফাঁদ, দেখার কেউ নেই

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ০২ জানুয়ারি ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ০২ জানুয়ারি ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন
বদলগাছী-নাজিরপুর নদীর ব্রিজের দুপাশ ভেঙ্গে মরণফাঁদ, দেখার কেউ নেই
নওগাঁর বদলগাছী নাজিরপুর ছোট যমুনা নদীর দুপাশ ভেঙ্গে মরণফাঁদ

নওগাঁর বদলগাছী নাজিরপুর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রিজের দুপাশ ভেঙ্গে মরণফাঁদে পরিণত হলেও দেখার কেও নেই। ব্রিজের দুপাশ ভেঙ্গে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহনসহ পথচারীরা। তবু সংস্কার করার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 

স্থানীয় লোকজনসহ বালুভরা বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান জানান, নাজিরপুর ছোট যমুনা নদীর উপর ব্রিজ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, নাজিরপুর, বালুভরা হয়ে নওগাঁ জেলা সদরের সঙ্গে যোগাযোগের সোজাপথ এটি। তার পরেও যেভাবে ব্রিজের দুপাশ ভেঙ্গে আছে, প্রায় দুর্ঘটনা ঘটছে। ব্রিজের পাশে ভাঙ্গতে ভাঙ্গতে পাকা সড়কের অর্ধেক ভেঙ্গে গেছে। ব্রিজের পূর্ব পাশে দুপাশ ভেঙ্গে পড়েছে। পশ্চিম পাশে বিপজ্জনক অবস্থায় এক পাশ ভেঙ্গে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যা জরুরি মেরামত প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম জানান, বিষয়টি আমার নজরে এসেছে। আমি যথারীতি নির্বাহী প্রকৌশলী স্যারের সঙ্গে কথা হয়েছে। আপাতত খোয়া বালু দিয়ে ভরাট করে দেওয়া হবে। তার পরে কার্পেটিং করা হবে।