রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় কোডেইন সিরাপ জব্দ*
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানার টাংগন পূর্বপাড়া এলাকার আমবাগান থেকে শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল কোডেইন সিরাপ উদ্ধার করে। জব্দকৃত কোডেইন সিরাপ চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।