রবিবার, জুন ২১, ২০২৬

মোহনপুর উপজেলা সমিতির ৬০০ শীতবস্ত্র বিতরণ

কেশরহাট প্রতিনিধি ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:১৯ অপরাহ্ন
মোহনপুর উপজেলা সমিতির ৬০০ শীতবস্ত্র বিতরণ

রাজশাহী মহানগরস্থ মোহনপুর উপজেলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে সমিতির উদ্যোগে কেশরহাট উচ্চবিদ্যালয়, বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌগাছি কারিগরী স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ৬০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরস্থ মোহনপুর উপজেলা সমিতির সভাপতি ও রাজশাহী সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মফিজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ড. মো. আনোয়ারুল হক প্রামাণিক, সহ-সভাপতি মোহনপুর সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন উপাধাক্ষ্য মকবুল হোসেন, সহ-সভাপতি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আমনুরা শাখার প্রাক্তন ম্যানেজার আতাউর রহমান শাহ, নিউ গভ: ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আবুল কালাম, মোহনপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ বানী ইয়ামিন বখতিয়ার, সহসভাপতি শফিকুল ইসলাম বাবু, নির্বাহী সদস্য ও নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক ইমরান আলী, সোনালী ব্যাংকের এসপিও আব্দুল মতিন মণ্ডল,  কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ও বসন্তকেদার কলেজের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন।


এসময় অতিথিরা বক্তব্যে বলেন, আমরা মোহনপুর উপজেলার সন্তান, আপনাদেরই সন্তান, আমরা রাজশাহীতে বসবাস করলেও আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। এসব শীতবন্ত্র অনুদান নয়, আমরা আপনাদের সন্তান হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের জন্য এবং সমিতির জন্য দেয়া করবেন যেন আগামি দিনে আরো বড় পরিসরে এধরনের আয়ােজন করা সম্ভব হয়। সকলে সুস্থ্য থাকবেন।