রবিবার, জুন ২১, ২০২৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

নাটোর প্রতিনিধি ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৫ শ্রমিক। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় শবের এর মোড় নামক স্থানে এঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আফসার হোসেন ও হায়দার আলী, এদের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর মোল্লাপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অটোভ্যান যোগে সকাল বেলা একদল শ্রমিক কাজে যাচ্ছিল। এসময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের শবের এর মোড় নামক স্থানে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির  তৃমূখী সংঘর্ষে আফসার হোসেন ও হায়দার আলী নামে দুই দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ৫ জন শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা দিনমজুরের কাজের জন্য অটোভ্যান যোগে যাচ্ছিল। পথে মধ্যে নাজিরপুর হালসা মেইন রোডে পৌছালে সামনে থেকে আসা ইজিবাইকের সাথে অটোভ্যান ও ট্রলির সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন এবং রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুরুদাসপুর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া অটো ও ট্রলি জব্দ করা হয়েছে।