মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ধামইরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
ধামইরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (৩ জানুয়ারি) ৪:৫০ ঘটিকায় নওগাঁর ধামইরহাট থানার রামরামপুর করাইডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিপনকে গ্রেফতার করেছে। ধৃত আসামী রিপন আলী (৫৫) ধামইরহাট থানার হরতকিডাঙ্গা গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,আসামি রিপন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। রিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লিখিত মাদকদ্রব্য গাঁজা তার বলে স্বীকার করে।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় মামলা রুজু করা হয়েছে।