সাইবার প্রতারক মারুফকে গোদাগাড়ী হতে গ্রেফতার
র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী, ও র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি অপারেশন দল শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানার গোপালপুর বাইপাস রোড এলাকায় অপারেশন চালিয়ে সাইবার প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেন (২৯)তে গ্রেফতার করেছে। ধৃত আসামী গোদাগাড়ী থানারকৃষ্ণবাটি-বোগদামারির রফিকুল ইসলারে ছেলে। খবর বিজ্ঞপ্তির।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. ইসমাইল চৌধুরী রাসেল(৩৭), পিতা- আমিনুল হক চৌধুরী, সাং- বলাইখা, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ পেশায় একজন গামের্ন্টস এর ব্যবস্থাপক। তার প্রতিস্টানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে গত ১৪/১২/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন করে র্যাবের পরিচয় দিয়ে বলে যে, র্যাব শীত বস্ত্র বিতরণ করবে তাই অনেক অর্থ প্রয়োজন। চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে উক্ত ব্যাক্তির ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ) টাকা প্রদান করেন। পরবর্তীতে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় উক্ত ব্যাবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় অজ্হাতনামা আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-০১/০১/২০২৬ ইং, ধারা- ১৭০/৪২০/৪০৬/৩৪ পেনাল কোড ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামি প্রতারণার বিষয়টি স্বীকার করে। আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে ।