রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীতে শৈত্যপ্রবাহ কেটে বেড়েছে তাপমাত্রা, ঝরছে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
রাজশাহীতে শৈত্যপ্রবাহ কেটে বেড়েছে তাপমাত্রা, ঝরছে কুয়াশা

রাজশাহীতে টানা চার দিন ধরে চলা শৈত্যপ্রবাহ কেটে বেড়েছে তাপমাত্রা। আবারও দেখা মিলেছে ঘন কুয়াশা নেমেছে। শনিবার (৩ জানুয়ারি) রাত দেখা মিলে কুয়াশার। এদিন ভোর বৃষ্টির মতো কুয়াশা ঝড়তে দেখা গেছে। সকালে নগরীর বিভিন্ন সড়ক ভেজা ছিল।


রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত শুক্রবার ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অফিস জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে রাজশাহীতে শীতের তীব্রতা বাড়তে থাকে। এরপর টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। সে সময় দিনরাত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। গত ৩১ ডিসেম্বর থেকে দিনের বেলায় সূর্যের দেখা পাওয়া গেলেও রাতে তাপমাত্রা আবার কমে যাচ্ছিল। আজ রোববার থেকে আবারও ঘন কুয়াশা পড়ছে।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কুয়াশা বেড়েছে। এ অবস্থা আরও কিছুদিন থাকতে পারে। সামনে তাপমাত্রা আবারও কমার আশঙ্কা রয়েছে।