মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নওগাঁ-১ আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নওগাঁ প্রতিনিধি ০৪ জানুয়ারি ২০২৬ ০২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ০৪ জানুয়ারি ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থী মাহমুদুস সালেহীন ও নূরুল ইসলামসহ ৩টি বাতিল ও ১টি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুই দিনব্যাপী যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুস সালেহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছিলেন। কিন্তু ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বিএনপি নেতা নূরুল ইসলামের মনোনয়নও। তিনি দল হিসেবে বিএনপি উল্লেখ করেছিলেন মনোনয়নে। যার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

১ শতাংশ ভোটার স্বাক্ষর গরমিল থাকায় বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের মনোনয়ন। এছাড়া মামলার তথ্যে গরম মিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মো. আব্দুল হক শাহের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ছালেক চৌধুরী, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম এবং জাতীয় পার্টির প্রার্থী আকবর আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার। ভোটকেন্দ্র রয়েছে ১৬৬ টি। এই আসন থেকে পোস্টাল ভোটের আবেদন পড়েছে ৪ হাজার ৮২৮ জন।#