বাঘায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্নার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় বাউসা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাউসা বাজার ঈদগাহ মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউসা বিএনপির সভাপতি রেজাউল করিম। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, বিএনপি একার উদ্দিন মাষ্টার, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বিল্টু, মুঞ্জুরুল মাহমুদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী প্রমুখ।
শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ন সম্পাদক হাফেজ মাসুদ রানা।