রবিবার, জুন ২১, ২০২৬

ভেনেজুলায় মার্কিন সাম্রজ্যবাদী হাৃলার প্রতিবাদে নাটোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্ডের বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি ০৫ জানুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৫ জানুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ন
ভেনেজুলায়  মার্কিন সাম্রজ্যবাদী হাৃলার প্রতিবাদে নাটোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্ডের বিক্ষোভ সমাবেশ

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী হামলা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ টারদিকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নাটোর জেলার উদ্যোগে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি দক্ষিণ শেষে চাউল পট্রি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা সভাপতি নির্মল চৌধুরি।

এ সমাবেশটি পরিচালনা করেন, বাসদ জেলা সদস্য সচিব মোবারক হোসেন। সমাবেশে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়,সিপিবি প্রবীন নেতা চন্দন সিদ্ধান্ত,সিপিবি জেলা সা: সম্পাদক আলফুজ্জামান,ঈংগিত থিয়েটারের দপ্তর সম্পাদক জাফরুল ইসলাম বুলবুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।