রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাই সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ জানুয়ারি ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ জানুয়ারি ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন
চাঁপাই সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম।

রোববার (৪ জানুয়ারি) তার মৃত্যু হয়। তবে, মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ। রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে রবিউল ইসলাম চোরাচালানের উদ্দেশে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যদের হাতে আটক হন। রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন। আটকের পর হঠাৎ তার খিঁচুনি শুরু হয় এবং অসুস্থ হয়ে মারা যান। 

রোববার রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ মৃত্যুর এই কারণ ব্যাখ্যা করে। রবিউলের পরিবারের সদস্যরাও বিজিবিকে তার মৃগী রোগ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে সোমবার রবিউলের মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।