আড়ানী পৌর বাজারে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্ধোধন
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে পূবালী ব্যাংক পিএলসি ২৭৫ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ব্যাংকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পূবালী বাংক রাজশাহী অঞ্চলের সহকারী-মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান।
আড়ানী উপ-শাখার ব্যবস্থাপক উমর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী শাখার ব্যবস্থাপক নাহিদ বাবু বাঘা শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক মনিরুল আযম, ইমাম আব্দুর রশিদ, ব্যবসায়ী নওসাদ আলী, রাম গোপাল পাল, আড়ানী জনতা ব্যাংকের ব্যবস্থাপক হাসান আলী প্রমুখ।