নাটোরে অজ্ঞাত তরুণীকে ছুরিকাঘাতে হত্যা
নাটোর সদরে ছুরিকাঘাতে অজ্ঞাত এক তরুণকে হত্যা করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় পুকুরপাড় থেকে অজ্ণির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় ওই পুকুরপাড় থেকে তার মৃত্যদেহ উদ্ধার করা হয়।
নিহত তরুণীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার একটি নির্জন পুকুরপাড়ে এক তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই আশপাশের মানুষ সেখানে ভিড় জমান। স্থানীয়রা বিষয়টি দ্রুত নাটোর থানায় অবহিত করেন।
খবর পেয়ে নাটোর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ।
এ বিষয় নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মৃত্যদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণী (২৫) মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন বা রক্তের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, কোনো সহিংস ঘটনার জেরে তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে দূরের কেউ হবে। তবে মৃত্যুর সঠিক কারণ ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া তরুণীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছেন পুলিশ।