রাজশাহী-৬ আসন : ৪ এমপি প্রার্থীর মধ্যে ৩ জনের বাড়ি চারঘাটে
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ৪ এমপি প্রার্থীর মধ্যে ৩ জনের বাড়ি একই উপজেলায়। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী ৬ নম্বর আসন। এ আসনে ৩ জন এমপি পদপ্রার্থীর বাড়ি চারঘাট উপজেলায়।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। তিনি চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন। তিনি চারঘাট উপজেলার চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ। তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামে।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।