রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬.১০ ঘটিকায় পুঠিয়া থানার শিবপুর জাগীরপাড়া কলাহাটাস্থ রাজশাহীহতে ঢাকাগামী মহাসড়কে রাত ৮.১০ঘটিকায় তিনজন মাদককারবারিকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন, মোসা. জান্নাতুন ফেরদৌস (২৫), মো. রিপন আলী শেখ (২২) ও মোছা. শারমিন আক্তার (২১)। জান্নাতুন ফেরদৌস রাজশাহীমহানগর কাটাখালী থানার কিসমতকুখুন্ডি বুধপাড়া গ্রামের মো.মতিউর রহমানের মেয়ে। রিপন আলী শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোনাবাড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র এবং শারমিন আক্তার সিরাজগঞ্জ জেলার একই থানার একই গ্রামের অভিযুক্ত মো. রিপন আলী শেখের স্ত্রী।
ঘটিকায়তাদেরকেগাড়িথেকেনামিয়েমহাসড়কেরউত্তরপার্শ্বেরফাঁকাজায়গায়
অভিযুক্ত জান্নাতুন ফেরদৌসের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পার্শ্বের টেমর হতে সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন ও একটি নীল রঙের এয়ার টাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীজেলার পুঠিয়াথানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।