মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির ৭ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জানুয়ারি ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জানুয়ারি ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির ৭ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডির ৭ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পাঁচগাছিয়ায় তাঁর সমাধিস্থলে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের নেতৃত্বে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রয়াত নেতার পরিবারের সদস্যরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি নন্দলাল টুডু, বর্তমান সভাপতি রবিন হেমরম, সাধারণ সম্পাদক সোনাবাবু হেমরম, সাংগঠনিক সম্পাদক সেবেন হাঁসদা, সদস্য লালন হেমরমসহ স্থানীয় নেতৃবৃন্দসহ

 প্রয়াত সভাপতির সহধর্মিণী আগস্টিন মুর্মু, কনিষ্ঠ পুত্র সুমন মারান্ডী, কন্যা শ্যামলী মারান্ডী ও জামাতা ইমন মারান্ডী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে  বক্তব্যে নেতৃবৃন্দ অনিল মারান্ডির অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির আন্দোলনে অনিল মারান্ডি ছিলেন এক নিরলস সংগঠক ও দূরদর্শী নেতৃত্ব। অনিল মারান্ডি ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন সংগঠনকে নেতৃত্ব দেওয়ার পর তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি পরলোক গমন করেন।