মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী-৬ আসন : নাজমুল হকের হলফনামায় সম্পদ ৩০ লাখ, মামলা ১৪টি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
রাজশাহী-৬ আসন : নাজমুল হকের হলফনামায় সম্পদ ৩০ লাখ, মামলা ১৪টি


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের হলফনামায় মোট সম্পদের তথ্য দিয়েছেন ২৯ লাখ ৯৬ হাজার ৯৯২ টাকা। তার বিরুদ্ধে মামলা ১৪টি। এরমধ্যে ৫টি খালাস ও ৫টি প্রত্যাহার করা হয়েছে। ৪টি মামলা বিচারাধিন রয়েছে।



৫০ টাকার স্ট্যাম্পে ৮ পৃষ্টার হলফনামার বিবরণীতে অধ্যক্ষ নাজমুল হকের কৃষি, ব্যবসা ও চাকরি খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ১০ লাখ ১ হাজার ৪৯৯ টাকা। ৫১ বছর ৬ মাস ১ দিন বয়সি নাজমুল হক রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চুড়ান্ত হয়েছে। তার নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫০ হাজার টাকা।

 

নাজমুল হক চারঘাট উপজেলার হলিদাগাছির চামটা গ্রামের আবদুল হাকিম ও শামসুন্নাহার দম্পতির ছেলে। স্ত্রী দুলালি খাতুন। শিক্ষাগত যোগ্যতা: এম.এস.এস (রাষ্ট্র বিজ্ঞান)। পেশা: চাকরি।