রবিবার, জুন ২১, ২০২৬

পত্নীতলা বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ২

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
পত্নীতলা বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ২

নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২ জন চোরাকারবারীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক করেছে। 

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকালে ১৪ বিজিবির দায়িত্ব পালন কালে সাপাহার উপজেলার খঞ্জনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ পিন্টু মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫১ এমপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন খঞ্জনপুর গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।


এসময় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পুরিয়া ভারতীয় গাঁজা এবং ১টি মোবাইলসহ ২ জন চোরাকারবারী (১) মোঃ বাবুল (৪৫), পিতা-মোঃ তাউজুল, গ্রাম-শামপুর ও পোস্ট-শামপুর, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ (২) মোঃ রিপন (২৮), পিতা-মোঃ আমিনুল ইসলাম, গ্রাম-ধুপিপাড়া, পোষ্ট ও থানা-পার্বর্তীপুর এবং জেলা-দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-৪,৯০২.৫ টাকা।


নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।