মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
খালেদা জিয়ার স্মরণে ৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ৬ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ) বিকেলে চামার পাড়া বাকির মোড় এলাকায়  ৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,রাজপাড়া থানা মহিলা দলের মহিলা বিষয়ক সম্পদক অজিয়া ইয়াসমিন,সদস্য লাল বানু,জিয়া মঞ্চের রাজপাড়া থানার যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর ফারজানা হক।

আরোও উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম তারিফ,মহানগর বিএনপির সদস্য তরিকুল ইসলাম,মহিলা দলের নেতা আলেয়া খাতুন,অজিফা আহম্মেদ,মেরিনা,শিরিন আক্তার রিনাসহ মহিলাদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।