অবৈধ তামাক বিজ্ঞাপন প্রচারনায় লফসের রেপিড এসেসমেন্ট অনুষ্ঠিত
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় এইড ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় তামাকজাত পন্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে অবৈধ তামাক বিজ্ঞাপন প্রচারনায় লফস এর রেপিড এসেসমেন্ট অনুষ্ঠিত হয়।
রেপিড এসিসমেন্ট এ তামাকজাত পন্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোর তামাকের অবৈধ বিজ্ঞাপন প্রচারেনর বর্তমান অবস্থান নির্নয় করা হয়। রেপিড এসিসমেন্ট জরিপ উদ্বোধন করেন আবু নাসের অনিক, সিনিয়র প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন।
এসেসমেন্ট কর্মসূচী উদ্বোধনকালে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন ও জরিপ পরিচালনকারী লফস এর প্রোগাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার ও প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ স্বৃতি উপস্থিত ছিলেন।