মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বেগম জিয়ার স্মরণে রাজশাহীর ২২ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন
বেগম জিয়ার স্মরণে রাজশাহীর ২২ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ২২ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আলুপট্টি জাহাজঘাট এলাকায় ২২ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে অনুষ্ঠানে ২২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আফসানা আক্তার মিনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।


বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,বোয়ালিয়া থানা মহিলা দলের যুগ্ন আহবায়ক ১ নিলুফা ইয়াসমিন নীরা, ২২ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা: সুফিয়া বেগম।


আরও উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাদাত টুলু,সাধারণ সম্পাদক মিজায় ইমরুল মোন্না,বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রনি, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপনসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।


দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।