মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কাশিয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
কাশিয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের অবিসাংবাদিত নেতা তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষনহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (০৮ জানুয়ারি)  বিকাল ৪  টায়  কাশিয়াডাঙ্গা থানা  শ্রমিক দলের উদ্যোগে নগরীর হাইটেক পার্কের লেকের পাড়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন-অর-রশিদ মামুন।


এ সময় তিনি বলেন, বিএনপির অবিসাংবাদিক নেতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন। শুধু দেশ ও দেশের মানুষের জন্য সারা জীবন ত্যাগ করেই গেছেন। কখনো তিনি নিজের কথা ভাবেননি । তার এক ছেলে মারা গেলেও আরেক ছেলেকে নির্যাতন করা হয়েছিল তাও তিনি ভেঙে পড়েননি। বারবার তাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং হামলা মামলা দিয়ে  তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল তবুও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি।


তিনি আরো বলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এ জন্য আমাদের মন ভেঙ্গে আছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের নেতা তারেক রহমানকে ধৈয্য ও সহনশীলতা দান করেন। আগামীতে দেশ এবং দল পরিচালনা তৈৗফিক দান করেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা,  রাজশাহী মহানগর রাজপাড়া থানার সাবেক বিএনপি’র সাধারন সম্পাদক  মোঃ আলী হোসেন, মহানগর বিএনপি’র অন্যতম সদস্য  মোঃ সামশুল খান, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম (পাখি), রাজশাহী মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাজ (রফিক), কাশিয়াডাঙ্গা থানার বিএনপি’র সভাপতি জনাব মোঃ মাইনুল ইসলাম, রাজপাড়া থানার সাংগাঠনিক সম্পাদক বর্তমানে কাশিয়া ডাঙ্গার বিএনপি’র অন্যতম সদস্য  মোঃ মুরাদ পারভেজ (পিন্টু), (সমাজ সেবক) বীর মুক্তিযোদ্ধা মোঃ হারেজ খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ আবু আলম খান (উজ্জল)।


সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানার শ্রমিক দলের সভাপতি  মোঃ আলহাজ্ব সুমন আলী। সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক মোঃ মাহাবুল আলম।


এছাড়াও উপস্থিত ছিলেন, কাশিয়াডাঙ্গা থানার শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক (ভুট্টু), সহ-সাধারন সম্পাদক মোঃ বরজাহান আলী, সহ-সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (দিলার), সাংগাঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন। কাশিয়াডাঙ্গা থানা (যুব নেতা)  মোঃ রুবেল হোসেন,কাশিয়াডাঙ্গা থানার অন্যতম সদস্য আসগর আলী, মোঃ বাচ্চু, মোঃ বাবলু , মোঃ জহরুল ইসলাম-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।