মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ভোলাহাটে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন
ভোলাহাটে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল করলেন জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর হাঁসপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতা শামসুল হোদার সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সকাল ৬ টার সময় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার রুহের মাগফিরাত কামনা করে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। 


বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাঁসপুকুর জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী।