মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাবি সিন্ডিকেটে নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
রাবি সিন্ডিকেটে নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ

৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৪৫তম সিন্ডিকেট সভায় জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়ে চর্চার জন্য নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যত পথরেখা নির্ধারণে নজরুল চর্চার গুরুত্ব বিবেচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো রাবিতেও এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়।