মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কেশরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি হারুন আর নেই

কেশরহাট প্রতিনিধি ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন
কেশরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি হারুন আর নেই

মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা যুবদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ দুলাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেশরহাট পৌরসভার ৮ নং মহল্লার মৃত আবদুর মেম্বারের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

তিনি দলের দুর্দিনে মিছিল, মিটিংয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলীয় কার্যক্রমে বিশেষ অবদান রাখার মতো সাহসি এ নেতার অকাল মৃত্যুতে কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান আলীসহ দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।