রবিবার, জুন ২১, ২০২৬

ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পেয়ে ছাত্রদল নেতা তানভীর বারী হামিম বলেছেন, আমি এ  দলের (ছাত্রদলের) একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।

বুধবার (৪ মার্চ) নিজের ফেসবুক দেয়ালে তিনি প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা তুলে ধরেন।

তিনি লিখেছেন, ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আমি এ  দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।

তথ্যসূত্র: বাংলানিউজ