রবিবার, জুন ২১, ২০২৬

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভাস্থলে আওয়ামী লীগের বিক্ষোভ

সোনার দেশ ডেস্ক ১৬ জুন ২০২৬ ১২:০১ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৬ জুন ২০২৬ ১২:০১ অপরাহ্ন
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভাস্থলে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলের আশপাশে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ওই সভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যোগ দেওয়ার কথা।

সোমবার পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে এ সভার ডাক দেয় এনসিপি। কিন্তু হাসনাত আব্দুল্লাহর যোগ দেওয়ার খবরে সেখানে বিক্ষোভ শুরু করেন প্রবাসী আওয়ামী লীগ ও তাদের ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৭টা ৫০ মিনিটেও হাসনাত আব্দুল্লাহ সভায় এসে পৌঁছাননি।

বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে এনসিপির সমর্থকরাও একপাশে অবস্থান করছেন। থেমে থেমে চলছে পাল্টাপাল্টি স্লোগান ও ডিম নিক্ষেপ।

এর আগে স্থানীয় সময় দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

তথ্যসূত্র: বিডিনিউজ