শনিবার, আগস্ট ২২, ২০২৬

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

সোনার দেশ ডেস্ক ০৩ আগস্ট ২০২৬ ১২:২৮ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৩ আগস্ট ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
মাহফুজ আলম। ফাইল ফটো

জুলাইয়ের আদর্শিক অক্ষ অনুযায়ী রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, আদর্শিক অবস্থানের ওপর জুলাইয়ের সংগঠনগুলোর ডান ও অ-ডানপন্থিদের অবস্থান হওয়া উচিত।


রবিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে মাহফুজ আলম লেখেন, ‍“জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডান-বিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।” 


তিনি লেখেন, “এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”

তথ্যসূত্র: রাইজিংবিডি