শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট

সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট
আবদুল হান্নান মাসউদ (ফাইল ছবি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। 


অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা  অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা  


বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। 


তিনি জানান, হলফনামা জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেছেন। 


বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। 


রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রনালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন