শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীর সড়কে ঝরল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের প্রাণ

WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
ঈশ্বরদীর সড়কে ঝরল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের প্রাণ
ঈশ্বরদীর সড়কে ঝরল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের প্রাণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণ গেছে সড়কে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। নিহত রাব্বি ও নিশান দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে আলহাজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও নিশান দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি ও রোববার সকালে নিশানের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত অবস্থায় রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুই পরিবারের নিকট হস্তান্তর করা হবে।