শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

স্ত্রীসহ যুবলীগ চেয়ারম্যান পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
স্ত্রীসহ যুবলীগ চেয়ারম্যান পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।


এর আগে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এ. কে. এম. মাহবুবুর রহমান।


আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশের নিজ নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে।


আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রা রহিত করা একান্ত প্রয়োজন।


শুনানি শেষে বিচারক শেখ ফজলে শামস পরশ, নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।


তথ্যসূত্র: বাংলানিউজ