মোহনপুর ৪৫ লিটার চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর থানার ঘাসিগ্রাম ইউনিয়নের বাসপুকুর গ্রামস্থ জনৈক নরেশ, রঞ্জিত এবং রিপন এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৫ লিটার, ২৫০ মি.লি. করে (১৮০ বোতল) দেশীয় তৈরী চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পলাতক আসামী নরেশ (৩০), পিতা-মঙ্গল, রঞ্জিত (৩৩), পিতা-সুকুলাল, রিপন (৩২), পিতা-অজ্ঞাতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।