বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে ‘খেলনা’ দাবি

সোনার দেশ ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে ‘খেলনা’ দাবি
সানজিদ আহমেদের ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি

পিস্তল হাতে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সানজিদের দাবি পিস্তলটি আসল নয়।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সানজিদ এ দাবি করেন।


সানজিদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে আমার বাবা কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ ও আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। যে ভিডিও ছড়ানো হয়েছে, সেটাও প্রায় এক বছর আগের। ভিডিওতে যে পিস্তল আমার হাতে দেখা গেছে, সেটা মূলত খেলনা পিস্তল।


সানজিদের দাবি, প্রায় এক বছর আগে তিনি বন্ধুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় একটি শিশু ওই পথে একটি খেলনা পিস্তল হাতে যাচ্ছিল। অনেক সুন্দর দেখে তিনি শিশুটির কাছ থেকে খেলনা পিস্তলটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন। এমন সময় কে বা কারা ভিডিও করে রাখে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার বাবা আব্দুল মাজেদ যুবদলের নেতা। শিগগিরই কুষ্টিয়া যুবদলের কমিটি দেয়া হতে পারে। এ জন্য আমাদের পরিবার ও বাবাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসাবে খেলনা পিস্তলের এই পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি