রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।


তিনি জানান, শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ